PLID হলে অপারেশন লাগবে নাকি ঔষধ ও ফিজিওথেরাপি ও এক্সারসাইজে সুস্থ্য হবেন

PLID হলে অপারেশন লাগবে নাকি ঔষধ ও ফিজিওথেরাপি ও এক্সারসাইজে সুস্থ্য হবেন এ প্রশ্ন করতে গিয়ে অনেকেই শুধুমাত্র MRI পাঠান, আর জিজ্ঞেস করেন, আমি কি অপারেশন ছাড়া সুস্থ্য হবো?
PLID এর প্রকৃত ক্লিনিক্যাল অবস্থা নির্নয়ে MRI একদম নির্ভুল তথ্য দিতে পারেনা। আপনি যে MRI করেছেন তখন আপনার পজিশন কি ছিল? চিত হয়ে শোয়া, তাই তো?
ছবিতে দেখুন তো, আপনি যখন শুয়ে থাকেন তখন ডিস্কের উপর প্রেসার সবচেয়ে কম থাকে, মাত্র ২৫ কেজি। আর যখন বসেন, দাড়ান বা হাটেন সে প্রেসার কয়েকগুন বেড়ে যায়।
এর মানে হলো, শোয়া অবস্থায় MRI এর ছবিতে যতটুকু প্রেসার আপনি বসলে বা দাড়ালে সে প্রেসার বাড়ার সম্ভাবনাই বেশি। আর ডিস্কে প্রেসার বেশি মানে, প্রোলাপ্স ছবির চেয়ে বহুগুন বেশি!
অবাক হচ্ছেন? তাহলে, কিভাবে ক্লিনিক্যাল ক্লু থেকে বুঝবেন আপনি PLID এর কোন অবস্থায় আছেন?
১ম প্রশ্ন) ব্যথা কোমরে আছে? নাকি পায়ে যায়?
এ প্রশ্নের উত্তরে ব্যথা কোমরে থাকতে পারে না ও পারে, আবার পায়ে ব্যথা অবশ ঝিঝি যেতে পারে। এটি ফিজিওথেরাপি নিলে ঠিক হয়ে যায়। এ প্রশ্নের উত্তরে অপারেশন করতে হবে এমন কথা নেই।
২য় প্রশ্ন) কি করলে বাড়ে? বাড়ার পর কি করলে কমে?
এ প্রশ্নে কিছু করলে বাড়ে, কিছু করলে কমলে এটা ম্যাকানিক্যাল সমস্যা, ফিজিওথেরাপিতে রেস্পন্স করবে।
৩য় প্রশ্ন) দিনের কোন সুনির্দিষ্ট সময়ে ব্যথা বাড়ে?
ডিস্ক প্রোলাপ্সের ব্যথা সকালে বা ভোর রাতে বাড়ে। ইনফ্লামেশনের ব্যথা রাতে বাড়ে, ডিজেনারেশনের ব্যথা ভোরে স্টিফনেস সহ বাড়ে।
৪র্থ প্রশ্ন)পায়ে বা মাথার তালুতে জ্বলা আছে?
ডেফিসিয়েন্সি সিন্ড্রোম হলে জ্বলাপোড়া হয়, আবার অনেক সময় স্টেনোসিস হয়ে ডিমায়ালিনেশন হলেও জ্বলা পোড়া হতে পারে।
৫ম প্রশ্ন) হাচি কাশিতে ব্যথা করে?
ডুরাল সাইন নির্দেশ করে, এর মানে ডুরামেটারে কোন প্রেসার আছে, এটি ইয়ালো সাইন। MRI তে লার্জ স্টেনোসিস হলে আর ডুরাল সাইন পজিটিভ থাকলে সার্জারি লাগতেও পারে।
৬ষ্ট প্রশ্ন) পা কতটা তুলতে পারেন?
SLR সায়াটিক নার্ভের উপর প্রেসার নির্দেশ করে। SLR যদি ৩৫ থেকে ৭৫ ডিগ্রীর মধ্যে হয় তাহলে সায়াটিক নার্ভে প্রেসার আছে, এটি খুব বেশি হলে আর ফিজিওথেরাপিতে ভাল না হলে ডিকমপ্রেশন সার্জারি করা যেতে পারে।
৭ম প্রশ্ন) কতক্ষণ হাটতে বা বসতে পারেন?
ফিজিওথেরাপির লক্ষ্য হলো, ৪৫ মিনিট ব্যথা ছাড়া হাটা, দাঁড়ানো, বা বসার লক্ষ্য অর্জন করা। এটি এচিভ হয়ে গেলে আপনি হাই ইনটেনসিটি এক্সারসাইজ বা জীম করতে পারেন। MRI দেখে ভয় পাওয়ার কিছু নেই।
৮ম প্রশ্ন) পেশাব ধরে রাখতে পারেন? পায়ের বুড়া আংগুল উপরে তুলতে পারেন? পায়ের পাতা উপরে উঠাতে পারেন?
যদি না পারেন তাহলে আপনার কর্ডা ইকুইনা সিন্ড্রোম আছে। এটি সার্জারির একটা বড় ইন্ডিকেশন। এ সমস্যা হলে আপনি সার্জারি করতে পারেন।
আমি মূল পোস্টের কমেন্টে একটা গবেষণা ও একটা রেডিওলজি কেইস সিরিজ এর লিংক দিচ্ছি।
Facebook
LinkedIn
WhatsApp

2 Responses

  1. ডা. এমরান স্যারের চিকিৎসা ও পরামর্শ নিয়ে আমার অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক। তিনি রোগীর কথা মনোযোগ দিয়ে শুনেন, সহজভাবে সমস্যার ব্যাখ্যা করেন এবং আন্তরিকভাবে পরামর্শ দেওয়ার বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। একজন চিকিৎসকের মধ্যে পেশাদারিত্ব, মানবিকতা ও রোগীর প্রতি যত্নশীল মনোভাব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাঁর মধ্যে এসব গুণ দেখতে পাওয়া যায়।

    আমি স্যার এবং ওনার দুজন সহকর্মী জাহিদ ভাই ও আবির ভাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তিনি যেন ভবিষ্যতেও তাঁর জ্ঞান, দক্ষতা ও মানবিক সেবা দিয়ে অসংখ্য মানুষের উপকার করতে পারেন। ❤️

    একজন আন্তরিক ও দায়িত্বশীল চিকিৎসকের জন্য রইল অনেক শুভকামনা। 🌹

    মোঃ সবুজ
    চাঁদপুর।
    লাম্বার স্পোন্ডালাইসিস ও লিসথেসিস গ্রেড ১ এর চিকিৎসা নিয়েছিলাম।

  2. আলহামদুলিল্লাহ ❤️

    একজন ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে ডাঃ এমরান স্যারের Evidence-Based Practice-গুলো অনুসরণ করতে আমার সবসময়ই ভালো লাগে। স্যারের চিকিৎসাপদ্ধতি ও বৈজ্ঞানিক প্রমাণভিত্তিক প্র্যাকটিস আমাকে অনুপ্রাণিত করে।

    সরাসরি স্যারের কাছে রোগী হিসেবে যাওয়ার সুযোগ না হলেও, আমি অনেক রোগীকে স্যারের কাছে রেফার করেছি। তাঁদের প্রত্যেকের কাছ থেকেই স্যারের চিকিৎসা সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি। আলহামদুলিল্লাহ, তাঁরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন—এটাই একজন চিকিৎসকের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

    আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন, সুস্থ রাখুন এবং মানুষের সেবা করার তৌফিক আরও দীর্ঘদিন দান করুন।
    আমিন 🤲❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *